অর্ডার এর অগ্রিম গ্রহণ এবং ডেলিভারি চার্জ সংক্রান্ত নিয়মাবলী
১.অগ্রিম গ্রহণের পরিমাণ (ক্যাশ অন ডেলিভারি এবং কুরিয়ার কন্ডিশন)
যেকোনো পণ্যের অর্ডার গ্রহণের ক্ষেত্রে আগে ডেলিভারি চার্জ পরিশোধ করতে হবে।
২.অগ্রিম গ্রহণের পরিমাণ (প্রি-অর্ডার)
যেকোনো পণ্যের প্রি-অর্ডার করার ক্ষেত্রে অগ্রিম গ্রহণের পরিমাণ পণ্য অনুযায়ী নির্ধারণ করা হবে।
৩.প্রি-অর্ডারকৃত পণ্যের সরবরাহ সময়
সাধারণত প্রি-অর্ডারকৃত পণ্য সরবরাহ করতে আমাদের ৭-১০ কর্মদিবস সময় লাগে। কিছু ক্ষেত্রে, ১৫-২০ কিংবা তারও বেশি কর্মদিবস পর্যন্ত সময় লাগতে পারে।
৪.আন্তর্জাতিক বাজারে মূল্য পরিবর্তন
আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্য পরিবর্তিত হতে পারে, সেক্ষেত্রে প্রি-অর্ডারকৃত পণ্যের সাথে অতিরিক্ত মূল্য যোগ করতে হবে অথবা অগ্রিম প্রদানকৃত মূল্য ফেরত নেওয়া যাবে।
৫.ডেলিভারি চার্জ নির্ধারণ
ঢাকা সিটির ভিতরে এবং বাহিরে বা দেশের যেকোন জায়গায় ডেলিভারির ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কুরিয়ারের সার্ভিস চার্জ অনুযায়ী ডেলিভারি চার্জ নির্ধারণ করা হবে।
৬.পার্সিয়াল পেমেন্ট এবং ডেলিভারি চার্জ
যেকোনো এক্সেসরিজের জন্য যদি পার্সিয়াল পেমেন্ট করা হয় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ক্ষেত্র বিশেষে এর সাথে কন্ডিশন চার্জ প্রযোজ্য হবে কুরিয়ার কোম্পানির নিয়ম অনুযায়ী।
৭.অর্ডার প্লেসমেন্ট সময়
যেকোনো পণ্যের অর্ডার অবশ্যই বিকাল ৫.০০টার মধ্যে প্লেস করতে হবে। বিকাল ৫.০০টার পর কোনো পণ্যের অর্ডার পরবর্তী দিনের অর্ডার হিসেবে গণ্য করা হবে।
৮.ডেলিভারি সময়সূচী (বাংলাদেশের নিয়ম অনুযায়ী)
সাধারণত ঢাকা সিটির মধ্যে ডেলিভারি ২-৩ কর্মদিবসের মধ্যে সম্পন্ন করা হয়। ঢাকার বাইরে ৫-৭ কর্মদিবস সময় লাগতে পারে, তবে এটি নির্ভর করে স্থানীয় কুরিয়ার পরিষেবার উপর।
বি:দ্র: এই নিয়মাবলী শুধুমাত্র সাময়িক সময়ের জন্য প্রযোজ্য এবং পরিস্থিতির পরিবর্তনের সাথে সাথে তা সংশোধিত হতে পারে।
